নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বিশিষ্ট সমাজ সেবক আলী নূর সরদার আর নেই। Nafiz Ashraf.Tnntv24

বিশিষ্ট সমাজ সেবক আলী নূর সরদার আর নেই। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিশিষ্ট সমাজ সেবক আলী নূর সরদার আর নেই। Nafiz Ashraf.Tnntv24

মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

মাসুদুজ্জামান মাসুদের পিতা সমাজসেবক

আলহাজ্ব আলী নূর ইন্তেকাল করেছেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সমবায় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তল্লা বড় মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলী নূর আর নেই ( ইন্না লিল্লাহ হে ওয়া ইলাইহি রাজিউন )। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার তল্লা এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি দীর্ঘ দিন লিভার জনিত সমস্যায় ভূগছিলেন। মরহুম আলী নূর চার পুত্র ও এক কন্যাসন্তানসহ অনেক নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলী নূর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পিতা। তিনি তাঁর বাবার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

মরহুম আলী নূর সমবায় কো-অপারেটিভ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রেখেছিলেন। তল্লা বড় মসজিদ, সমবায় মার্কেটের চেয়ারম্যান ও তল্লা সাধারণ পাঠাগারের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। ব্যক্তিজীবনে দানশীল আলী নূর বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছেন।

রোববার বিকেলে বাদ আসর তল্লা বড় মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

আলী নূরের মৃত্যুতে তাৎক্ষনিক শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমীর ও কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার, নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম, সম্পাদক মানোয়ার হোসাইন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!