নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে উপদেষ্টা ফরিদা আক্তার, নতুন প্রজন্ম পোল্ট্রি মাছে ভাতে বাঙালী : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে উপদেষ্টা ফরিদা আক্তার, নতুন প্রজন্ম পোল্ট্রি মাছে ভাতে বাঙালী : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে উপদেষ্টা ফরিদা আক্তার, নতুন প্রজন্ম পোল্ট্রি মাছে ভাতে বাঙালী : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ৩ দিনব্যাপী পোল্ট্রি ও মহস্য মেলার সমাপনি

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা ফরিদা আক্তার।।

নতুন প্রজন্ম পোল্ট্রি মাছে ভাতে বাঙালী 

Tnntv24.শফিকুল আলম ভূইয়া স্টাফ রির্পোটার রূপগঞ্জঃ
 নারায়গঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৪নং সেক্টরের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ  এক্সিভিশন সেন্টারে আয়োজিত নতুন প্রজন্ম পোল্ট্রি মাছে ভাতে বাঙালি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি বলি। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কি মাছে ভাতে বাঙালি। ওরা কিন্তু পোল্ট্রি ভাতে বাঙালি হয়ে যায়। অনেক সময় ডিম আর মাংস ছাড়া খেতে চায় না। নতুন প্রজন্মকে মাছ খাওয়াতে হবে।
উপদেষ্টা ফরিদা আখতার
তিনি আরও বলেন, বাচ্চাদের ছোট মাছ খাওয়ানো শিখাতে হবে। মাছের একটা অপরাধ হচ্ছে তাদের কাটা আছে। কাটার জন্য খাবে না, এটা তো হবে না। কাটাসহ মাছ খাওয়া শিখাতে হবে। মাছকে জনপ্রিয় করে তোলার জন্য কাজ করতে হবে।

উপদেষ্টা  গতকাল ২২ ফেব্রুয়ারী  শনিবার সকালে বাংলাদেশের মৎস্য খাতের উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে নারায়নগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৪ নং সেক্টরে অবস্থিত বাংলাদেশ  চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সম্মেলন কেন্দ্রে ৩  দিনব্যাপী ‘ সমাপনি অনুষ্ঠানে ফিসারিজ এন্টারপ্রেনার সামিট-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মৎস্যকে শিল্প বানালে মূল চরিত্র নষ্ট হয়ে যাবে মন্তব্য করে ফরিদা আখতার বলেন, তরুণেরা মৎস্য খাতে কাজ করার জন্য যে আগ্রহ দেখাচ্ছে, এটা অত্যন্ত উৎসাহের বিষয়। মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে। আন্তর্জাতিকভাবে দেখি, ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রোডাকশনের যে ক্ষতিকারক দিক রয়েছে, সেটা অনেকভাবে প্রভাবিত করবে। আপনারা শিল্প না লিখে এন্টারপ্রেনার লিখেছেন খুশি হয়েছি। কারণ, এন্টারপ্রেনার অনেক ক্রিয়েটিভ কাজ করে।

উপদেষ্টা বলেন, পানি দূষণ ও জলাশয় ভরাটের কারণে মাছ উৎপাদন ঝুঁকিতে রয়েছে। আমাদের দেশে এত বৈচিত্র্যময় মাছ আছে। এর সঙ্গে বৈচিত্র্যময় পরিবেশও আছে। তবে দুঃখের বিষয় আমাদের নদীগুলো দূষিত হয়ে গেছে। কৃষিতে কীটনাশকের ব্যবহার বেড়েছে। আমাদের জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে মাছ টিকবে না। সমস্যাগুলো বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট হওয়ায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ভবিষ্যত প্রজন্মের জন্য দেশে নিরাপদ খাদ্য উৎপাদন যেন আমরা করতে পারি সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। উপদেষ্টা ফরিদা আক্তার আরো বলেন, শীতলক্ষ্যা ও বালু নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে হবে। এবারের মেলায় ১৮টি দেশ থেকে প্যাভেলিয়ন নিয়ে মহস্য,পোল্ট্রি, ডেইরি খাতকে লাভজনক পেশায় নেওয়ার জন্য নতুন নতুন উদ্যোগতা সৃষ্টি করবেন।

মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন বিজম্যান মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। মেলায় দর্শনাথীদের আসার জন্য কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণে প্রতিদিন ২০টি বিআরটিসি বাস ফ্রী ব্যবস্হা ছিলো।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, বিজম্যান মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা মো. আবু বকর সিদ্দিক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!