নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা । Nafiz AShraf.Tnntv24

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা । Nafiz AShraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা । Nafiz AShraf.Tnntv24

হিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের

রূপগঞ্জের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা 

 শিক্ষাসফর  সম্পন্ন ॥ ক্রীড়া প্রতিযোগিতা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। সম্পন্ন হয়েছে। গতকাল বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষাসফর-২৫ উপলক্ষে ময়নামতি, শালবন বিহার, ময়নামতি যাদুঘর, বার্ড, দ্বিতীয় বিশ্বযুদ্বে ইংরেজ শহিদদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সিমেট্রিসহ কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। পরে ময়নামতি পাহাড়ের উপর স্থাপিত শালবন রির্সোটে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তারা আয়োজন করে।
এ শিক্ষাসফরে অংশ নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমিন মিয়া, মোঃ মোহসিন মিয়া, মোঃ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাবিবুল্লাহ বাহার, শাকিল খন, শাহজালাল গাজী, রাসেল মিয়া, আলী আকবর সরকার, মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মোঃ নুরনবী, শিক্ষিকা সাধনা রানী সরকার, আরিফা সুলতানা, হাসিনা আক্তার, হাজেরা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, রেজওয়ানা সিকদার সাথী প্রমুখ।
শিক্ষাসফরে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম বাবু, বিএসসি ইঞ্জিনিয়ার মাসুদ হাসান, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুর রাজ্জাক সরকার জুয়েল ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনসহ অতিথিবৃন্দ অংশ নেন। পরে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯৭৯সালে ১৬৯শতাংশ জমি নিয়ে রূপগঞ্জের প্রথম নারী শিক্ষা কেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তান আমলে দেশের ২২পরিবারের অন্যতম সদস্য শিল্পপতি গোলবক্স ভুঁইয়ার ছেলে ও রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান ভুঁইয়া তাঁর মায়ের নাম অনুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
২০১৬সালে বিদ্যালয়টি রূপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। ইতিমধ্যে একটানা সাত বছর জেএসসি ও এসএসসিতে শতভাগ পাশের সাফল্যে এ বিদ্যালয়টি অর্জন করে। প্রায় প্রতি বছরই এ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে।
জাতীয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন, মার্চপাস্ট, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সংঙ্গীত, একক অভিনয়, রচনা প্রতিযোগিতা, নৃত্য, উপস্থিত বক্তিতাসহ বিভিন্ন ইভেন্টে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে লেখাপড়া করছে। অনেকেই চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। শিক্ষার মানোন্নয়নে ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া হয়। মা সমাবেশের আয়োজন করা হয়। এখানে ভৌত অবকাঠামো ও প্রয়োজনীয় দক্ষ শিক্ষক ও কর্মচারী রয়েছেন। নারী শিক্ষা প্রদানে বিদ্যালয়টি রূপগঞ্জে অগ্রণী ভূমিকা রেখে চলছে।
সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বর্তমানে আইইউবিতে সিইসি বিভাগে অধ্যয়ণরত শিক্ষার্থী মানসূরা জান্নাত মনিমা বলেন, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখা সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত মেধাবী ও যত্নশীল। তাদের পাঠদানের কৌশলে শিক্ষার্থীরা মেধাবী হচ্ছে এবং দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।
উল্লেখ্য আগামীকাল ২৭ফেব্রুয়ারি বৃহস্পতিবার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উদ্বোধক হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন  ও বিশেষ অতিথি হিসেবে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!