নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

নতুন রাজনৈতিক দল এনসিপি’তে, স্থান করে নিয়েছেন নারায়ণগঞ্জের ৫ তরুণ । Nafiz Ashraf.Tnntv24

নতুন রাজনৈতিক দল এনসিপি’তে, স্থান করে নিয়েছেন নারায়ণগঞ্জের ৫ তরুণ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নতুন রাজনৈতিক দল এনসিপি’তে, স্থান করে নিয়েছেন নারায়ণগঞ্জের ৫ তরুণ । Nafiz Ashraf.Tnntv24

নতুন রাজনৈতিক দল এনসিপি’তে,

স্থান করে নিয়েছেন নারায়ণগঞ্জের ৫ তরুণ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাকালীন কমিটিতে স্থান করে নিয়েছেন নারায়ণগঞ্জের ৫ তরুণ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির ২১৭ জনের ঘোষিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন তারা।

আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ, তুহিন মাহমুদ,শওকত আলী ও আহমেদুর রহমান তনু

আহ্বায়ক কমিটিতে প্রথম যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল্লাহ আল আমিন। যুগ্ম সদস্য সচিব হিসেবে আরও আছেন ফতুল্লার পাগলা এলাকার তামিম আহমেদ। কমিটিতে আরও আছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক সোনারগাঁয়ের তুহিন মাহমুদ, দক্ষিণাঞ্চলের সংগঠক পদে নারায়ণগঞ্জ শহরের শওকত আলী এবং সদস্য হিসেবে আছেন সদর থানা এলাকার আহমেদুর রহমান তনু।

পেশায় আইনজীবী আব্দুল্লাহ আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি জাতীয় নাগরিক কমিটিতেও যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের কোটা আন্দোলনে তিনি ভূমিকা রাখেন।

চব্বিশের জুলাই আন্দোলনে ভূমিকা রাখা তামিম আহমেদ ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কাজ করেন। তিনি জাতীয় নাগরিক কমিটিতে কেন্দ্রীয় সদস্য ছিলেন।

যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার বাসিন্দা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ বর্তমানে একটি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়া শওকত আলী পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপশি সামাজিক কাজে যুক্ত। একসময়ের সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী শওকত আলী জাতীয় নাগরিক কমিটিতেও কেন্দ্রীয় সদস্য ছিলেন।

তরুণ নেতা আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জের সদর থানার নিতাইগঞ্জ এলাকার সন্তান। তার পিতা আব্দুর রহমান ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনের অন্যতম নেতা। পেশায় ব্যবসায়ী তনু নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক। তিনি সুশাসনের জন্য নাগরিক- সুজন এর নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

তরুণদের নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!