নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

আধিপত্য বিস্তারে রূপগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ॥  আহত-৩। Nafiz Ashraf.Tnntv24

আধিপত্য বিস্তারে রূপগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ॥  আহত-৩। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আধিপত্য বিস্তারে রূপগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ॥  আহত-৩। Nafiz Ashraf.Tnntv24

আধিপত্য বিস্তার কেন্দ্র করে

রূপগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ॥  আহত-৩

 Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ রূপগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। শনিবার ( ১ মার্চ ) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে।
 স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ পূর্বে বাড়িয়াছনি এলাকার বিভিন্ন স্থানে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের জন্য ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাজ স্থানীয় যুবদলের নেতাকর্মীদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে কাউকে কিছু না বলে গত ৩ দিন পূর্বে ড্রেজার দিয়ে এলাকায় বালু ভরাটের কাজ শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যার দিকে যুবদল নেতা নয়ণ খন্দকার, তুষার খন্দকার, অতুল ব্যাপারীসহ বেশ কয়েকজন ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজে বাধা দেন। ড্রেজারের পাইপ কেটে ফেলে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এসময় সালফারাজ ও রাজিব আহত হয়।
 এদিকে এঘটনার জের ধরে রাত ৭টারদিকে যুবদল নেতা ঈসমাইল মোল্লা মোটরসাইকেল যোগে নিজ বাড়ী যাবার পথে বাড়িয়াছনি এলাকায় একা পেয়ে যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাজসহ কয়েকজন তাকে এলোপাথারি পিটিয়ে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় ঘটনায় রূপগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এব্যাপারে যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এলাকায় বালু ভরাটের জন্য ড্রেজার বসিয়েছেন। ড্রেজারে বালু ফেলার কাজে কাকে সাথে নিবে, কাকে নিবেন না সেটা তার ব্যাপার। কিছু দুস্কৃতিকারী আমার ড্রেজারে হামলা চালায়, ভাংচুর করে। আমাকেসহ দুইজনকে মারধোর করে।
এব্যাপারে যুবদল নেতা নয়ণ খন্দকার বলেন, বালু ফেলার আগে সালফারাজ আমাদের সাথে নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু সে আমাদের সাথে কোন কথা না বলে বালু ভরাটের কাজ করছে। আমরা বালু ভরাটের ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের সাথে খারাপ আচরন করে। এমনকি এলাকায় একজনকে মারধোর করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
 এব্যাপারে রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!