নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের হাসপাতালে খাবারের মান বাড়লো। Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের হাসপাতালে খাবারের মান বাড়লো। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের হাসপাতালে খাবারের মান বাড়লো। Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জন্য

হাসপাতালে খাবারের গুণগত মান বাড়লো

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সরকার খাবারের গুণগত মান বাড়াতে বরাদ্দ দিয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য।  গত ২৪ ফেব্রুয়ারি অর্থ বিভাগ থেকে বরাদ্দ বাড়ানোর জন্য পাঠানো চিঠির প্রেক্ষিতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৫ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ছবি সংগৃহিত

এর আগে গত ২২ ফেব্রুয়ারি অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ বরাদ্দ বাড়ানোর একটি চিঠি ইস্যু করা হয়। তাতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহাদাত হোসেন কবির।

রোগীপ্রতি দৈনিক ২৫০ টাকা বরাদ্দ অন্য কোনও ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহার করা যাবে না এবং রোগীপ্রতি দৈনিক ২৫০ টাকা বরাদ্দ আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিতে জানায়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে উল্লিখিত শর্তাবলি যথাযথ অনুসরণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ২০২২ সালে সরকার এক পরিপত্র জারি করে রোগীদের খাবারের বরাদ্দ ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা করে। এই টাকায় রোগীদের তিন বেলা খাবার দেওয়া হয়। অর্থ বিভাগের চিঠিতে এই বরাদ্দ শুধুমাত্র জুলাই-আগস্টের গণভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তাব ও বাজারদর বিবেচনায় বাড়ানোর কথা বলা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!