নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

পূর্বাচলে পুলিশের ওপর হামলায় ৫ সিএনজি চালক গ্রেফতার। Nafiz Ashraf,Tnntv24

পূর্বাচলে পুলিশের ওপর হামলায় ৫ সিএনজি চালক গ্রেফতার। Nafiz Ashraf,Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচলে পুলিশের ওপর হামলায় ৫ সিএনজি চালক গ্রেফতার। Nafiz Ashraf,Tnntv24

সড়ক অবরোধ বিক্ষোভ ও দুই পুলিশ আহতের ঘটনায়

পূর্বাচলে কুড়িল-কাঞ্চন সড়ক সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার পাঁচ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
পূর্বাচল উপশহরের ৩’শ ফুট  কাঞ্চন-কুড়িল সড়কে সিএনজি চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের লোকদের চাঁদা দাবী অভিযোগে ও তাদের মারধরের প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও দুই পুলিশ আহতের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানায় ৫ সিএনজি চালক আটক
রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ ৫জন আসামীকে গ্রেফতার করেছে। গতকাল ৬মার্চ বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজি চালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়ারবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ হোসেন ও বাদল মিয়া। তারা প্রত্যেকেই সিএনজি চালক। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর।
সরেজমিনে গিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে পূর্বাচল ৩’শ ফুট সড়ক নামে পরিচিত কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলকারী বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব হাসান ও জাহিদ হাসান নামের দুই যুবক সিএনজি চালকদের কাছে প্রতি মাসে ৩ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। গত ১ মার্চ কুড়িল এলাকায় তাদের দাবীকৃত চাঁদার টাকা সিএনজি চালকরা দিতে অস্বীকার জানালে রাকিব হাসান ও জিহাদ হাসানের নেতৃত্বে ১০/১৫ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮জন সিএনজি চালকদের মারধর ও তাদের সিএনজি ভাংচুর করে। বিষয়টি তারা ভুলতা-কুড়িল সড়কের বিআরটিসির দায়িত্বশীল কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু কোন ফল হয়নি।
গত ৫ মার্চ বুধবার কুড়িল এলাকায় সকাল থেকে রাকিব হাসান ও জিহাদ হাসানের নিয়োজিত যুবকরা সিএনজি চালকদের কাছে ফের চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চঁদার টাকা দিতে অস্বীকার করায় আবারো ৩/৪ জন সিএনজি চালককে মারধর ও তাদের সিএনজি ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১টার দিকে চালকরা সিএনজি বন্ধ করে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। ওই সড়কে চলাচলকারী বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়।
 খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। বিআরটিসি বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার দৃশ্য পুলিশ মোবাইলে ভিডিও ধারণ করে। এসময় সিএনজি চালকরা পুলিশের উপর হামলা করে। হামলায় এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়া আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিএনজি চালকদের হামলায় আহত পূর্বাচল চায়না পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু ছাইম বলেন, গাড়ী থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে পুলিশের সঙ্গে সিএনজি চালকদের মধ্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তখন তাদের কেউ কেউ পুলিশের উপর চড়াও হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, কাঞ্চন-কুড়িল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!