নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

এনসিপি ধনিদের আর্থিক সহায়তায় চলছে-নাহিদ । Nafiz Ashraf.Tnntv24

এনসিপি ধনিদের আর্থিক সহায়তায় চলছে-নাহিদ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আওয়ামী লীগ বারবার গণতন্ত্র হত্যা করেছে -নাহিদ ইসলাম। Nafiz Ashraf.Tnntv24

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

ধনিদের আর্থিক সহায়তায় চলছে-নাহিদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি ) ধনিদের আর্থিক সহায়তায় চলছে, এমনটাই জানিয়েছেন দলের প্রধান নাহিদ ইসলাম। রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

নাহিদ ইসলাম,আহবায়ক এনসিপি

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় ও নির্বাচনী তহবিলের জন্য ধনীরা অর্থসহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও ভবিষ্যতে ক্রাউডফান্ডিং অর্থাৎ অনলাইনে গণচাঁদা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রয়টার্সে দেওয়া সাক্ষাৎকার এসব কথা বলেন ২৬ বছর বয়সী এই তরুণ নেতা।

সাক্ষাৎকারে নাহিদ ইসলাম কথা বলেন নিজেদের দলের নতুন কার্যালয়, ফান্ডিং, আসন্ন নির্বাচনের জন্য তহবিল গঠন, দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, নির্বাচন ও সংস্কারসহ বিভিন্ন বিষয়ে।

সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের বিভিন্ন ধনী ব্যক্তি এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা শিগগিরই একটি নতুন অফিস স্থাপনের জন্য ক্রাউডফান্ডিংয়ের (জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ) পরিকল্পনা করছি।’
তিনি জানান, আসন্ন নির্বাচনের জন্য একটি তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দেশ এখনো অস্থিতিশীল। তাই এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে।

তিনি বলেন, ‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না, একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।’

নাহিদ বলেন, এনসিপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। তবে ভোটের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণা’ নিয়ে ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত জরুরি।

এই ঘোষণাপত্রটি বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রনেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তুত করা হবে এবং এতে বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। এ ছাড়া গত বছরের সহিংসতায় নিহত এক হাজার মানুষের স্মরণে এটি প্রণয়ন করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!