নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জনগণের সেবা করার আহবান জানিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক। Nafiz Ashraf.Tnntv24

জনগণের সেবা করার আহবান জানিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জনগণের সেবা করার আহবান জানিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক। Nafiz Ashraf.Tnntv24

জনগণের সেবা করার আহবান জানিয়েছেন

জেলা বিএনপি’র আহবায়ক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জনগণের সেবাই রাজনীতি—এই নীতিতে কাজ করার আহ্বান জানান তিনি। মামুন বলেন, এর আগে যারা সরকারে ছিল, তারা জনগণের সেবক না হয়ে শোষক হয়েছিল। তারা জনগণের টাকা সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে।

 রমজান উপলক্ষে শুক্রবার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত রমজানে পেঁয়াজের কেজি ৩০০ টাকা, আলুর কেজি ১০০-১৫০ টাকা হয়েছিল। অথচ এই সবজিগুলো দেশেই উৎপাদিত হয়। কিন্তু বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল, যাতে সাধারণ মানুষের পকেট কাটা যায়। এসব অর্থ তৎকালীন বিনা ভোটের প্রধানমন্ত্রী এবং তার আশেপাশের লোকজন ভাগ করে নিয়েছে, বিদেশে পাচার করেছে।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বাড়িঘরে থাকতে দেওয়া হয়নি, ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হয়নি। তবুও আমরা দেশ ছেড়ে যাইনি, জনগণের পাশে থেকেছি। আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু কখনো পালিয়ে যাইনি।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের পাশে থাকুন। আমাদের সামর্থ্য কম হলেও আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, একাত্তরে দেশ স্বাধীন করেছি, স্বাধীনভাবে কথা বলার ও মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার জনগণকে সেই স্বাধীনতা দেয়নি। তাই ২০২৪-এর আন্দোলনে জনগণ রাস্তায় নেমেছে এবং তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!