নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার

কুশপুত্তলিকা দাহ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আলমগীর হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী এক সমাবেশ শেষে স্বরাষ্ট উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয় ।

দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যর্থ দাবি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট উপদেষ্টার বিরুদ্ধে এই কর্মসূচি পালন করে “ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ” ব্যানারে।

নারায়ণগঞ্জ  স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

সমাবেশে বক্তারা বলেন, যখন শিক্ষার্থীরা ধর্ষকের বিচার চেয়ে আন্দোলন করছে, বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দের নিষ্পত্তি চেয়ে নিজেদের নিরাপত্তার দাবি জানাচ্ছে তখন পুলিশ বাহিনী তাদের যাত্রার উপর হামলা চালায় ৷ অসংখ্য শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ৷ আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ৷ এ হামলার মধ্য দিয়ে খোদ প্রশাসন ধর্ষণের পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করি৷

স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র সমালোচনা করে তারা বলেন, আমরা দেখেছি, নারীরা যখন ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ করছে, নিরাপত্তার দাবি তুলছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা নারীকে কটুক্তি করে নারীর সম্মানহানি করে বক্তব্য দিয়েছেন৷ যে উপদেষ্টা বাংলাদেশের মানুষের, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে, বরং নারীর সম্মানহানি করে, সেই উপদেষ্টার প্রয়োজন আমাদের নেই ৷ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান আন্দোলনকারীরা ৷

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন নারী সংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব পপি রানী সরকার, জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানা শাখার সদস্য দিলশাদ আফরিন, আবৃতি শিল্পী শ্বাশতী পাল, শিল্পী সুমনা আক্তার, সরকারি তোলারাম কলেজের ছাত্রী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের ছাত্রী মৌমিতা নূর ৷

আরও উপস্থিত ছিলেন আবৃতি শিল্পী ফাহমিদা আজাদ, নাগরিক কমিটির সদস্য লুবনা রহমান, চিকিৎসক ফারজানা মৌসুমী, আবৃতি শিল্পী সৌরি ছোয়াসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তাদের অভিভাবকরা৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!