নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিভিন্ন শ্রণি পেশার মানুষদের নিয়ে নারায়ণগঞ্জ চেম্বারের ইফতার । Nafiz Ashraf.Tnntv24

বিভিন্ন শ্রণি পেশার মানুষদের নিয়ে নারায়ণগঞ্জ চেম্বারের ইফতার । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিভিন্ন শ্রণি পেশার মানুষদের নিয়ে নারায়ণগঞ্জ চেম্বারের ইফতার । Nafiz Ashraf.Tnntv24

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী,

রাজনীতিক ও নাগরিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্মিলন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন পর এবারই দেখা গেল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী, রাজনীতিক ও নাগরিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্মিলন ৷ এই চেম্বার অব কমার্সসহ নারায়ণগঞ্জের প্রতিটি ব্যবসায়ী সংগঠন একটি পরিবারের মুঠোয় বন্দি ছিল। সর্বসাধারণের জায়গা হতোনা।

নারায়ণগঞ্জ চেম্বারের ইফতার ও দোয়া অনুষ্ঠান

বুধবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন বহুতল ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷ এতে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া৷

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি কাশেম জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, জাতীয় নাগরিক পার্টির সদস্য শওকত আলী, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক নিরব রায়হান, মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খানসহ চেম্বারের পরিচালক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী লোকজন৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!