নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সাত দিনের মধ্যে বিচার শুরু হবে মাগুরায় শিশু ধর্ষণ মামলার-ড.আসিফ নজরুল।Nafiz Ashraf.Tnntv24

সাত দিনের মধ্যে বিচার শুরু হবে মাগুরায় শিশু ধর্ষণ মামলার-ড.আসিফ নজরুল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাত দিনের মধ্যে বিচার শুরু হবে মাগুরায় শিশু ধর্ষণ মামলার-ড.আসিফ নজরুল।Nafiz Ashraf.Tnntv24

সাত দিনের মধ্যে বিচার শুরু হবে

মাগুরায় শিশু ধর্ষণ মামলার-ড.আসিফ নজরুল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করে। শিশুটির মৃত্যুর পর আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল তাঁর মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সম্মেলন করেন।

 সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে।  তিনি বলেন, ‘বিশেষ ব্যবস্থায় আজই (বৃহস্পতিবার) তার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যাবে। তাই সর্বোচ্চ দ্রুততার সঙ্গে এই মামলার বিচার শেষ করা হবে। অতীতে সাত-আট দিনের মধ্যে ধর্ষণের বিচার করার নজির রয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, এরই মধ্যে সংশ্লিষ্টদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে এই রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় ১২ থেকে ১৩ জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে। শিশুটির মরদেহ হেলিক্প্টারে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!