নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ধর্ষণ শিকার আছিয়ার মৃত্যুর খবরে নারায়ণগঞ্জ কাফন মিছিল । Nafiz Ashraf.Tnntv24

ধর্ষণ শিকার আছিয়ার মৃত্যুর খবরে নারায়ণগঞ্জ কাফন মিছিল । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ধর্ষণ শিকার আছিয়ার মৃত্যুর খবরে নারায়ণগঞ্জ কাফন মিছিল । Nafiz Ashraf.Tnntv24

ধর্ষণ শিকার আছিয়ার মৃত্যুর খবরে

নারায়ণগঞ্জ কাফন মিছিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ছাত্র ফেডারেশনের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন প্রতিবাদী শিক্ষার্থীরা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, আজ দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর পর আমরা দেখলাম, ৭ দিনের মধ্যে বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে আমরা এটাকে উপহাস হিসেবেই দেখছি, কারণ বহু ধর্ষণ মামলার বিচার আজও ঝুলে আছে।

তিনি আরও বলেন, “ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধর্ষকদের ছাড় দেওয়া চলবে না।”

মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিবি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমনা আক্তার, আবৃতি শিল্পী সৌরি ছোঁয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী অপূর্ব রায়, আবিদ রহমান, শেখ সাদী, রাইসা ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!