নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মারা গেলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক। Nafiz Ashraf.Tnntv24

মারা গেলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মারা গেলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক। Nafiz Ashraf.Tnntv24

মারা গেলেন ঢাবির সাবেক

উপাচার্য আরেফিন সিদ্দিক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঢাবির সাবেক উপাচার্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

 বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক নজরুল ইসলাম ও ড. আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জন ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করা হয়েছে।

চিকিৎসকরা জানান, আজ তার পালস, ব্লাড প্রেসার, রক্তের অক্সিজেন স‍্যাচুরেশন কমে যায়। পরে রাতে মৃত ঘোষণা করা হয়। ড. আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় তিনি হঠাৎ পড়ে যান। এরপর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক জানান,  শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ মসজিদে ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!