নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

জাতিসংঘের মহাসচিব যেকোন সংকটে বাংলাদেশের পাশে থাকবেন। Nafiz Ashraf.Tnntv24

জাতিসংঘের মহাসচিব যেকোন সংকটে বাংলাদেশের পাশে থাকবেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জাতিসংঘের মহাসচিব যেকোন সংকটে বাংলাদেশের পাশে থাকবেন। Nafiz Ashraf.Tnntv24

জাতিসংঘের মহাসচিব যেকোন সংকটে

বাংলাদেশের পাশে থাকবেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন যেকোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবেন।

শনিবার সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

গুতেরেস বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ।

তিনি আরো বলেন, ঢাকায় সফরকালে তিনি যে আতিথেয়তা পেয়েছেন তাতে তিনি মুগ্ধ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ( ফাইল ছবি )

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়েও সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেন।

সকালে ঢাকায় নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।

বাংলাদেশে চারদিনের সফরের তৃতীয় দিনে আজ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন জাতিসংঘ মহাসচিব।

এর মধ্যে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালেই তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।

বিকাল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে অংশ নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!