নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

শুধু একাডেমিক শিক্ষা নয়,নৈতিক শিক্ষাও দেওয়ার চেষ্টা করেছি-মু.গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

শুধু একাডেমিক শিক্ষা নয়,নৈতিক শিক্ষাও দেওয়ার চেষ্টা করেছি-মু.গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শুধু একাডেমিক শিক্ষা নয়,নৈতিক শিক্ষাও দেওয়ার চেষ্টা করেছি-মু.গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

শুধু একাডেমিক শিক্ষা নয়,নৈতিক শিক্ষাও

দেওয়ার চেষ্টা করেছি-মু.গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,  তোমাদের চূড়ান্ত সফল হতে হবে। চূড়ান্ত সফলতা হলো আখিরাতে আল্লাহর সামনে সফলকাম হওয়া। আমরা তোমাদের (শিক্ষার্থীদের) শুধু একাডেমিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষাও দেওয়ার চেষ্টা করেছি। সফলতা তোমাদের অর্জন করতে হবে। মহান আল্লাহ কোরআনে বলেছেন, সেই-ই সফল, যে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের, এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বক্তব্য রাখছেন মুহাম্মদ গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, পৃথিবীতে কেউ কাউকে মূল্য বৃদ্ধি করে দিতে পারে না। নিজের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। তাই আমাদের নিজেদের মূল্য নিজেরাই বৃদ্ধির চেষ্টা করতে হবে, যাতে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হই।

অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মহিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও অতিথিরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!