নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

চীনের উপমন্ত্রী সোনারগাঁওয়ে ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন । Nafiz Ashraf.Tnntv24

চীনের উপমন্ত্রী সোনারগাঁওয়ে ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চীনের উপমন্ত্রী সোনারগাঁওয়ে ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন । Nafiz Ashraf.Tnntv24

চীনের উপমন্ত্রী সোনারগাঁওয়ে ঐতিহাসিক

পানাম সিটি পরিদর্শন করেছেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের প্রধান লি কুউন ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তাঁর এই পরিদর্শন।

চীনের উপমন্ত্রী সোনারগাঁওয়ে পানাম সিটি পরিদর্শন করছেন

রোববার (১৬ মার্চ) পরিদর্শনকালে চীনা প্রতিনিধিদল পানাম সিটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণে যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ ও উন্নয়নে চীনের ভূমিকা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

চীনের উপমন্ত্রী লি কুউন বলেন, বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। চীন-বাংলাদেশ যৌথ প্রচেষ্টায় এসব ঐতিহ্য সংরক্ষিত হলে তা বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে উঠবে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ এবং সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেলের সেগুফতা মেহনাজসহ প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পানাম সিটির সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে চীনের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে। সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সংরক্ষণে বিশেষ পদক্ষেপ নিচ্ছে। চীনের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!