নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন কমিটি গঠন। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন কমিটি গঠন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন কমিটি গঠন। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় এর

শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন

 প্রেস বিজ্ঞপ্তি:

জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে আহবায়ক ও আবদুল আউয়াল সরকারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আই ই টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ মার্চ শনিবার চাষাড়ার একটি রেস্টুরেন্টে ইফতার পরবর্তী সভায় বিভিন্ন ব্যাচের ছাত্রদের নিয়ে প্রাথমিকভাবে কার্য পরিচালনার জন্য এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন মর্তুজা শরিফুল ইসলাম আহবায়ক, আবদুল আউয়াল সরকার সদস্য সচিব, মো. ওয়াহিদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ এবং সদস্যরা হলেন মো. রমিজ উদ্দিন, কাজী খালেদ কায়েস বাপ্পী, মো. কামরুল ইসলাম, হাসান নাসির আহমেদ রুবেল, মো. মফিজুর রহমান আলামিন, মো. সাজ্জাদ হোসেন, মো. শাহাজাদা, মো. লিটন প্রধান, মো. মোক্তার হোসেন, ইমরুল ইসলাম সুইট, মো. তামিম রায়হান ও মো. মোস্তাফিজুর রহমান তিলক।

উল্লেখ্য আগামী বছর ২০২৬ সালে ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আই ই টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হবে। আগামী তিন মাসে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ ব্যাচের সদস্যদের ডাটা কালেক্ট করা ও সারা বাংলায় সকল প্রাক্তন আইইটিয়ানদের কাছে শতবর্ষ উদযাপনের বার্তা পৌছে দেয়াই এ কমিটির লক্ষ্য। দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির প্রধান মর্তুজা শরিফুল ইসলাম বলেন, আগামী তিন মাসে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও স্কুলের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা যার মধ্যে সেনিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন কাজ করবেন প্রাক্তন ছাত্ররা। সেই সাথে ছোট ছোট কিছু ইভেন্টের মাধ্যমে সবার কাছে বার্তা পৌছে দেয়ার প্রয়াসসহ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় একাডেমিক ফলাফল ও খেলাধুলাসহ অন্যান্য সহায়ক কার্যক্রম পূর্নাঙ্গভাবে চালু করা, নারায়ণগঞ্জের সেরা স্কুলের তালিকায় পূর্বের অবস্থানে পৌছে দিতে কাজ শুরু করবে সাবেক আইইটিয়ানসহ পুরো আই ই টি পরিবার। একটি আলমনাই এসোসিয়েশন করে স্কুলের বিভিন্ন কার্যক্রমে সব সময়ে নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!