নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ইফতারের মধ্যদিয়ে জাতিয় নাগরিক পার্টি জনসম্পৃক্ততা বাড়াছে। Nafiz Ashraf.Tnntv24

ইফতারের মধ্যদিয়ে জাতিয় নাগরিক পার্টি জনসম্পৃক্ততা বাড়াছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ইফতারের মধ্যদিয়ে জাতিয় নাগরিক পার্টি জনসম্পৃক্ততা বাড়াছে। Nafiz Ashraf.Tnntv24

ইফতারের মধ্যদিয়ে জাতিয়

নাগরিক পার্টি জনসম্পৃক্ততা বাড়াছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের পর দলটির নেতারা নারায়ণগঞ্জে বিভিন্ন নাগরিক ইস্যুতে সরব ভূমিকা রাখছেন। রমজান মাসে রাজপথে কর্মসূচি না থাকলেও ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে জনসংযোগ বাড়াচ্ছে দলটি। তাছাড়া, শহরের যানজট নিরসনেও প্রশাসনের সহযোগী হয়ে সক্রিয় ভূমিকা রাখছেন দলটির নেতারা।

জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) ইফতার অনুষ্ঠান

এনসিপির উদ্যেগে ইফতার মাহফিল সফলভাবে সমাপ্ত করতে পেরেছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলেও। যেখানে তারা তাদের সংগঠনের নেতৃবৃন্দ ও জুলাইয়ের সহযোদ্ধা ও জনসাধারণকে নিয়ে নিয়ে ফতুল্লার কুতুবপুর, এনায়েত নগর, আলীগঞ্জে, ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে একসাথে ইফতার করেছে।

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দলটির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, যানজট, মামলা বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচিতে লোকসমাগমও দেখা যায়। সারাদেশে ধর্ষণবিরোধী আন্দোলনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সক্রিয় আছেন। শহরে মশাল মিছিলও করেছে ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা।

এছাড়া, এনসিপি’র নেতারা বিভিন্ন এলাকায় পরিচিতি, মতবিনিময় সভা, জুলাই আন্দোলনে নিহত, আহতদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করেছেন। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পিছিয়ে পরা জনগোষ্ঠীর সাথেও বৈঠক করেছে তারা।

দলটির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন নারায়ণগঞ্জের ৫ তরুণ রাজনীতিক। প্রথম যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী এবং সদস্য আহমেদুর রহমান তনু ।

নারায়ণগঞ্জ সদরে নারী উদ্যোক্তা ও সংগঠকদের সাথেও একসাথে ইফতার করেছে এনসিপির নেতারা। উপস্থিতি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং নারায়নগঞ্জের সংগঠক প্রতিনিধি জোবাইর হোসাইন সহ আরো অনেকেই। যেখানে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু বলেন, একটি নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি মানুষের কাছে প্রতিনিয়ত সাড়া পেয়ে যাচ্ছে। আমাদের আগে যে জনসম্পৃক্ততা ছিলো এইসব কার্যক্রমের মাধ্যমে আরো বাড়ছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!