নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ফতুল্লায় কিশোর জিহাদ হত্যার অভিযোগে অপর কিশোর আরমান আটক।Nafiz Ashraf.Tnntv24

ফতুল্লায় কিশোর জিহাদ হত্যার অভিযোগে অপর কিশোর আরমান আটক।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় কিশোর জিহাদ হত্যার অভিযোগে অপর কিশোর আরমান আটক।Nafiz Ashraf.Tnntv24

ফতুল্লায় কিশোর জিহাদ হত্যার অভিযোগে

অপর কিশোর আরমান আটক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জিহাদ নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে ছুরকাঘাতে হত্যার অভিযোগ উছে অপর এক কিশোরের বিরুদ্ধ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায়। এ ঘটনায় মো. আরমান (১৮) নামের অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ফতুল্লার লামাপাড়ার দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ

নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তার পিতা জাহাঙ্গীর। পরিবারসহ ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বাল্লক চিশতি এর ভাড়াটিয়া বাসায় বসবাস করতো।

গ্রেফতারকৃত মো. আরমান ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের পুত্র।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দরগাহ মসজিদের সামনে গ্রেফতারকৃত আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। ঘটনার সময়, শাহিন ইফতারের পর রাত পৌনে ৮টার দিকে দোকান থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান, দোকানে থাকা ব্যাটারি চুরি হয়ে গেছে।

এ সময়, দোকানের সামনে জিহাদসহ আরও দুই কিশোর দাঁড়িয়ে ছিল। ব্যাটারি চুরির ঘটনায় সন্দেহের ভিত্তিতে আরমান তাদের জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে, আরমান ক্ষুব্ধ হয়ে বাসা থেকে সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!