নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে  ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে  ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে  ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে 

ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতিতে বাঁধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করা হয়।
গতকাল শুক্রবার  ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকার ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, শুক্রবার ভোরে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র (দা, রামদা, সাবল, লোহার রড) নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। কবির হোসেনের ৪ ভাইয়ের (প্রতিবেশি) বাসার দরজাও বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ঘরে থাকা আলমারীর চাবি না দেওয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও বড় ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে জখম করে।
এসময় আলমিরা ভেঙে স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে ডাকাতদল। পরে কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাতদের প্রতিরোধের ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!