নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী সেলিম রেজা গ্রেফতার :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী সেলিম রেজা গ্রেফতার :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী সেলিম রেজা গ্রেফতার :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক

আসামী সেলিম রেজা গ্রেফতার

 Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে  হত্যাসহ বহু মামলার পলাতক আসামী আওয়ামীলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২২ মার্চ শনিবার ভোর রাতে উপজেলার চনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে।
স্থাণীয়রা জানায়,  আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমিদখল, বালু ভরাটসহ এলাকায়  বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার ভয় ও অত্যাচারে অনেকে হয়েছিল এলাকা ছাড়া। তার বিরুদ্ধে কেউ কোনদিন মুখ খুলতে পারেননি। প্রতিবাদ করলেই শিকার হতো নির্যাতনের। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দূর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক ও ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগষ্টের পর থেকে এলাকা ছাড়া ছিল সেলিম রেজা।
  এদিকে শনিবার  ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।  তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
   রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে  সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!