নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ত্রুটিযুক্ত সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ জন। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ত্রুটিযুক্ত সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ জন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ত্রুটিযুক্ত সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ জন। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ত্রুটিযুক্ত সিলিন্ডারের গ্যাস

লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ জন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ত্রুটিযুক্ত সিলিন্ডারের সংযোগ লাইনের লিকেজ থেকে রান্নাঘরে জমা গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন । এঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকায়।

রোববার (২৩ মার্চ) ভোরে আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় একটি সেমিপাকা ঘরে এ ঘটনা ঘটে ৷

যারা দগ্ধ হয়েছেন ,তারা হলো, গৃহিণী কমলা বেগম (৪০), তার স্বামী দিনমজুর হারুন মিয়া (৫০) এবং তাদের কন্যা মিম আক্তার (১৭)। তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ৷

হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার স্বামী ও কন্যার শরীরের সামান্য দগ্ধ হয়েছেন৷ তারাও পর্যবেক্ষণে আছেন৷

আহত কমলা বেগম ভোরে সেহরির খাবার গরম করার জন্য রান্নাঘরে গেলে আগুনের ঘটনা ঘটে বলে জানান তার প্রতিবেশী নুপুর আক্তার ৷

কমলা বেগমের শরীরের আগুন নেভাতে গিয়ে বাকি দু’জনও দগ্ধ হন ৷ আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে তাদের হাসপাতালে পাঠায়।

আহতদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় ৷ তারা এখানে সেমিপাকা টিনসেড ঘরটিতে ভাড়া থাকতেন।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের একটি দল ৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল৷ সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডারের লাইন থেকে লিকেজ হয়েছে, যা থেকে গ্যাস রান্নাঘরে জমা ছিল৷ ভোরে সেহরির সময় খাবার গরম করার জন্য বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটে৷”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!