নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে স্বাধীনতা দিবসে বীর

শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সর্বস্থরের মানুষ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করেছে। একাত্তরের রণাঙ্গণে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে ৷ দিনজুড়ে ছিল মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, দোয়ার আয়োজন৷

বুধবার (২৬ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করে জেলা প্রশাসন৷

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ বাহিনীর সদস্যরা৷

এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে৷

সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷ শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপির নেতারাও৷

এছাড়া, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাধাহিনভাবে কর্মসূচি পালন করতে দেখা যায়। অন্যান্য বছরগুলোতে এসব জাতীয় বা দলীয় কোনো দিবসই তারা শংকা বা বাধাহীনভাবে পালন করতে পারেনি বলে জানান দলীয় নেতাকর্মীরা। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা চাষাড়া বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।

এছাড়া, বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষজনও শ্রদ্ধাঞ্জলি জানান৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!