নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বাংলাদেশ চীনের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে-প্রেস সচিব শফিকুল আলম।Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশ চীনের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে-প্রেস সচিব শফিকুল আলম।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাংলাদেশ চীনের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে-প্রেস সচিব শফিকুল আলম।Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশ চীনের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে

-প্রেস সচিব শফিকুল আলম

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

চীনের প্রেসিডেন্ট শি জিং পিনের সঙ্গে প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি, বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক সামনে এটা আরও নতুন উচ্চতায় যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। এ বছর চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে, সেটার আলোকে ব্যবসায়ীরা প্রচুর আগ্রহ দেখিয়েছেন। কিন্তু চীনের বিনিয়োগকারীরা অবশ্যই তাদের সরকারের দিকে তাকিয়ে থাকে। প্রেসিডেন্ট যেহেতু বলেছেন, তারা উৎসাহিত করবেন, আমরা আশা করছি, চীনের বিনিয়োগ ব্যাপক আকারে বাংলাদেশে আসবে। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক বিষয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা দ্রুত প্রচুর কর্মসংস্থান তৈরি করতে চাচ্ছেন জানিয়ে শফিকুল আলম বলেন, ‘চীনের বিনিয়োগের সঙ্গে জড়িত কিন্তু আমাদের কর্মসংস্থান বৃদ্ধি। আমাদের দেশে কর্মসংস্থান তৈরি করা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা চাচ্ছেন, দ্রুত প্রচুর কর্মসংস্থান তৈরি করতে। চীনের বিনিয়োগকারীরা যদি বাংলাদেশে আসে, চীনা অর্থনৈতিক অঞ্চলে যদি তারা বিনিয়োগ করে, এমনকি তারা মংলায় একটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়োগ করতে চাচ্ছে। সব মিলিয়ে আমি বলবো, খুবই সফল একটি সফর হয়েছে এটি।’

প্রেস সচিব বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিং পিনের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক আমি বলবো এটি ব্যাপক সফল ছিল। প্রেসিডেন্ট যেভাবে প্রধান উপদেষ্টাকে বৈঠকে নিলেন এবং পুরো বৈঠকের মধ্যে যে হৃদ্যতা ছিল এটা সবাইকেই ছুঁয়ে গেছে। এটা থেকেই বুঝা যায়, প্রফেসর ইউনূসকে তারা কত উঁচু নেতা হিসেবে দেখছেন।’

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, এই বছর যে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি সেটা বৈঠকে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। চীনের সঙ্গে আমাদের যেসব ইস্যু আছে; বিশেষ করে আমরা চীনের যেসব সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি ক্ষেত্রেই চীনের প্রেসিডেন্ট বিবেচনার কথা বলেছেন। তিনি বলেছেন, প্রফেসর ইউনূস এবং তার সরকারকে তারা পূর্ণ সহযোগিতা দিচ্ছেন। এই সফরের একটা গুরুত্বপূর্ণ দিক, চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো। প্রেসিডেন্ট শি জিং পিন বলেছেন, চীনের বিনিয়োগকারীদের তারা উৎসাহ দেবেন।’

শফিকুল আলম বলেন, ‘চীনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি বাংলাদেশের আম ও কাঁঠাল খেয়েছেন। তিনি সেটির প্রশংসা করলেন। এর ফলে আমরা যেটা দেখছি, আগামী মৌসুমে চীনে আমের রফতানি শুরু হয়ে যাবে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!