নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

চীন সফর বর্তমান সরকারের বড় একটি সাফল্য । Nafiz Ashraf.Tnntv24

চীন সফর বর্তমান সরকারের বড় একটি সাফল্য । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চীন সফর বর্তমান সরকারের বড় একটি সাফল্য । Nafiz Ashraf.Tnntv24

চীন সফর বর্তমান সরকারের

বড় একটি সাফল্য

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, চীন সফর বর্তমান সরকারের বড় একটি সাফল্য।ফখরুল  বলেন, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফা ভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু এ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে অবস্থিত নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘চীন একটি সমৃদ্ধশালী দেশ। অর্থনৈতিক দিক থেকে তৃতীয় পর্যায়ে আছে চীন। বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেক বেশি। তারা কমিটমেন্ট করেছে আগামী দিনে তারা দেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের।

ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার ঠাকুরগাঁওয়ের ঈদ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। গতকাল ঢাকায় ঈদের নামাজ আদায় করে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টার ‍কাছেও গিয়েছিলাম।

রাজনীতির বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার আমাদের ও জনগণের সমর্থন নিয়ে এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন। তারা দেশের রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণসহ পরীক্ষা করেছি এবং আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত দিয়েছি। এটা নিয়ে তারা আগামীতে আবার আমাদের সঙ্গে বসবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে বসবেন। এখানে ৬টা কমিশন গঠন করা হয়েছে। ৬টা কমিশনের মতামত আমরা দিয়েছি। এ বিষয়ে মতের ঐক্য হবে। সেগুলো সামনে নিয়ে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করবেন।

প্রধান উপদেষ্টার দেওয়া তথ্যমতে চলতি বছর নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!