নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

যুক্তরাষ্ট্রের বানিজ্য যুদ্ধ:বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ।Nafiz Ashraf.Tnntv24

যুক্তরাষ্ট্রের বানিজ্য যুদ্ধ:বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
যুক্তরাষ্ট্রের বানিজ্য যুদ্ধ:বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ।Nafiz Ashraf.Tnntv24

যুক্তরাষ্ট্রের বানিজ্য যুদ্ধ:বাংলাদেশি

পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ

Tnntv24.অনলাইন ডেক্স:

বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল ট্রাম্পের শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপ করা হবে। অনেক দেশই এ সিদ্ধান্তকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে।

বাংলাদেশের জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা, কারণ বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি বাজার যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে রফতানি হয় বাংলাদেশের তৈরি পোশাক। ২০২০ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে, যার মধ্যে বড় অংশই ছিল তৈরি পোশাক। গত বছর, ২০১৯ সালে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি ছিল ৭.৩৪ বিলিয়ন ডলার।

এখন, নতুন শুল্ক আরোপের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

এ বিষয়ে গত বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং নতুন শুল্কের ঘোষণা দেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে এই দিনটিকে অভিহিত করেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এমন শুল্ক আরোপের জন্য অপেক্ষা করছিল।

এছাড়া, অন্য দেশগুলোর ওপরও শুল্ক বাড়ানো হয়েছে। ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের ওপর ২৯ শতাংশ, চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এ দিকে, ট্রাম্প কঠোর বাণিজ্য নীতির আওতায় বিদেশি গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তও নিয়েছেন। তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের গাড়ি উৎপাদনের বেশিরভাগই তাদের নিজ দেশে বিক্রি হয়, এবং যুক্তরাষ্ট্রে এই গাড়ির বিক্রি খুবই কম।

এ শুল্ক বৃদ্ধির মাধ্যমে ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতি তার প্রতিশ্রুতি আরো একবার নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনর্জন্মের সূচনা হবে এবং দেশটিকে আবারও শক্তিশালী করবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!