নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত

হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

বিক্ষোভ মিছিলে “বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো,গণহত্যা বন্ধ করো, মানবতা রক্ষা করো” সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মাওলানা আবদুল জব্বার বলেন, আজ আমরা ব্যথিত, মর্মাহত, মানবতার ইতিহাসে এর চাইতে বর্বরতা আর কিছু হতে পারেনা, যেখানে অন্যায়ভাবে ফিলিস্তিনের নিরীহ, নিরাপদ মুসলিমদের উপর বর্বর ইজরায়েল গোষ্ঠী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমাদের দেহ বাংলাদেশে আর মন পরে আছে ফিলিস্তিনে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোন কার্যকর ভূমিকা রাখছেনা। আজ এই বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে ধিক্কার জানাই। আমরা মনে করি, প্রতিটি শান্তিকামী মানুষ এই বর্বরতার নিন্দা জানাচ্ছে। অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে, ইজরায়েলের সাথে বিশ্বের সকল দেশকে ব্যবসা-বাণিজ্য ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে।

এর আগে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মোখলেসুর রহমান, মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, প্রচার ও মিডিয়া হাফেজ আবদুল মোমিন, সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!