নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে

সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন পহেলা বৈশাখককে সামনে রেখে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীসহ সারাদেশে পহেলা বৈশাখ আনন্দের সঙ্গে উদযাপিত হবে। এলাকাভিত্তিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সময় সোমবার (৭ এপ্রিল) কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড উচিত হয়নি। এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে সরকার সতর্ক থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!