নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

দেশে আসবে না শেখ হাসিনা,মানুষ ঠাঁই দেবে না। Nafiz Ashraf.Tnntv24

দেশে আসবে না শেখ হাসিনা,মানুষ ঠাঁই দেবে না। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ । Nafiz Ashraf. Tnntv24

দেশে আসবে না শেখ হাসিনা,

মানুষ ঠাঁই দেবে না

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অনেকে দুঃস্বপ্ন দেখছেন শেখ হাসিনা আবার আসবে ক্ষমতা কায়েম করবে। এই গডফাদাররা আবার আসবে। কোনদিনও না, এই চোরেরা কোনদিন বাংলাদেশে আসতে পারবে না। এই চোরদের মানুষ বাংলার মাটিতে আর ঠাঁই দিবে না।

মঙ্গলবার (৮ এপ্রিল) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

ফাইল ছবি

এসময় তিনি আরও বলেন, আমরা ডিএনডির জলাবদ্ধতা নিরসনে কাজ করছি। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছি। আমাদের মহিলাদের উন্নয়নে আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি। আমরা ক্ষমতায় থাকলেও কাজ করি, না থাকলেও কাজ করি। আপনারা দেখেছেন গডফাদার বছরে একবার আসত ভোট চাইতে। আর কোনদিন তাকে কেউ দেখেনি। শুধু তার ছেলে আর ভাতিজার বিরাট পোস্টার দেখা যেত শিল্প এলাকায় যাতে করে ভালমত চাঁদাবাজি করা যায়। সামনে কোরবানির ঈদ আসছে। আপনারা দেখেছেন ঈদের সময় তারা কীভাবে হাটের ইজারার নামে তার ছেলে, ভাতিজা বৌয়ের কাছে টাকা দিত। এভাবে ছেলেকে নষ্ট করে কেউ আমি তা দেখিনি। টাকার লোভে সন্তানকে সন্ত্রাসী, অস্ত্রবাজ বানিয়েছে।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার সময় যারা তাদের সহযোগিতা করেছে তাদের কথা সে ভাবেনি। শুধু পরিবার নিয়ে পালিয়েছে। এখন পলাতক অবস্থায় আছে। এবছর এসকল নেতাকর্মীরা ঈদে পরিবারের সাথে দেখা করতে পারেনি আর এই গডফাদার আগেই টাকা নিয়ে পালিয়েছে। সেখানে এখন আয়েশে আছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!