নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ত্বকী হত্যায় জড়িত শামীম ওসমানসহ নির্ভুল অভিযোগপত্র দেয়ার তিন মাসের আল্টিমেটাম।Nafiz Ashraf.Tnntv24

ত্বকী হত্যায় জড়িত শামীম ওসমানসহ নির্ভুল অভিযোগপত্র দেয়ার তিন মাসের আল্টিমেটাম।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ত্বকী হত্যায় জড়িত শামীম ওসমানসহ নির্ভুল অভিযোগপত্র দেয়ার তিন মাসের আল্টিমেটাম।Nafiz Ashraf.Tnntv24

ত্বকী হত্যায় জড়িত শামীম ওসমানসহ নির্ভুল

অভিযোগপত্র দেয়ার তিন মাসের আল্টিমেটাম

Tnntv24.নিস্ব প্রতিবেদক:

সন্ত্রাস দমন ত্বকী মঞ্চের আহবায়ক ও লেখক  তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন,আগামী তিন মাসের মধ্যে ত্বকী হত্যার নির্দেশ দাতা শামীম ওসমানসহ সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে, যুক্ত করে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে জমাদিতে হবে।  আমরা দেখেছি, ত্বকী হত্যার ঘাতক শামীম ওসমান ও তার পরিবার এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এটির দায় সরকারের এবং সরকারের বিভিন্ন বাহিনীর। তারা এই দায় থেকে মুক্ত হতে পারে না, কারণ যদি সরকার, প্রশাসন ও সংস্থার সহযোগিতা না থাকতো, তবে এমনটি সম্ভব হতো না।

মঙ্গলবার (৮ এপ্রিল ) সন্ধ্যায় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৫ মাস পূর্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা আগামী তিন মাসের মধ্যে ত্বকী হত্যার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে, নির্দেশদাতা শামীম ওসমানসহ, যুক্ত করে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা আশা করছি, আগামী তিন মাসের মধ্যে এই অভিযোগপত্র আদালতে জমা হবে এবং বিচারকার্য শুরু হবে।

রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনা দেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিলেন, বিচার বিভাগকে ধ্বংস করেছিলেন, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার সহযোগিতাতেই নারায়ণগঞ্জে ওসমান পরিবার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং সেই মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে, যা বর্তমানে বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে। শামীম ওসমান বাহিনীর অনেক সদস্য এখনো নিরাপত্তা পাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি, শামীম ওসমানের মামা শ্বশুর জালালউদ্দিন, যুবলীগের ফাইজুল এবং এড. মাসুদ তারা সিন্ডিকেট করে কিভাবে মানুষের জায়গা দখল করেছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তারা নিরাপদে রয়েছে।

এছাড়া, নীট কনসার্নের জয়নাল, জাহাঙ্গীরসহ যারা ওসমান পরিবারের ছত্রছায়ায় নারায়ণগঞ্জে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, তারাও এখন নিরাপদে রয়েছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি বলেন, ওসমান পরিবারের সম্পত্তি রক্ষার দায়িত্ব নিয়েছে ফকির গ্রুপ।

রফিউর রাব্বি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা আশা করি, সরকার এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ওসমান পরিবারের লুটপাটের নানা বিষয় জাতীয় দৈনিকে প্রকাশিত হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে আমরা আশা করি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বাসদ জেলা সংগঠক সেলিম মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিনাঞ্চলের সংগঠক শওকত আলী, এবং সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!