নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

আজ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

আজ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আজ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

আজ ২০২৫ সালের এসএসসি ও সমমান

পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে । তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নেবে সরকার। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন; এর মধ্যে ছাত্র ১ লাখ ৭৮ হাজার ৫৬ জন এবং ছাত্রী ২ লাখ ৩ হাজার ৬৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন; এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন; এর মধ্যে ছাত্র ৭০ হাজার ১৫০ জন এবং ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন। যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ৬৪ জন; এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন।

চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৬২৮ জন; এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ৭৮ হাজার ৯৯৯ জন। বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ৮৪ হাজার ১৮ জন; এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ১৬০ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৮৫৮ জন। সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ২ হাজার ৮৭২ জন; এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন।

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার ৪১০ জন; এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৪৪৭ জন; এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ১২৫ জন এবং ছাত্রী ৫২ হাজার ৩২২ জন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন; এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব বা ঘটনা, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’, ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীরা যেন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন নেয় এবং মোবাইল ফোনসহ যেকোনও প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে। সামাজিক যোগাযোগ বা অন্য কোনও মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।

কন্ট্রোলরুম

পরীক্ষা চলাকালে পরীক্ষার দিনগুলোতে দেশব্যাপী শিক্ষা বোর্ডগুলোর তথ্য সংগ্রহ ও সমন্বয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে তথ্য পাঠাতে ফোন, মোবাইল নম্বর কিংবা ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ফোন ও মোবাইল নম্বর: ০২-২২৩৩৫৬৭৮০, ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৪৯৯৩৪৪১২। ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd।

কন্ট্রোলরুমের দায়িত্বে ২৪ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলেও জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি

পরীক্ষা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সর্বসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এই আদেশ আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!