নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়-মামুন মাহমুদ।Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়-মামুন মাহমুদ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়-মামুন মাহমুদ।Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে

রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়-মামুন মাহমুদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি সবসময় মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে। শনিবার (১২ এপ্রিল)বিকেলে ফতুল্লা থানা বিএনপি আয়োজিত ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশে চমক দেখিয়েছে ফতুল্লা থানা বিএনপি। সমাবেশটি বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও, দুপুর থেকেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। ১৭ বছর পর ফতুল্লার ডিআইটি মাঠে সমাবেশ আয়োজন করেছে বিএনপি। এর আগে ২০০৮ সালে সর্বশেষ এখানে খালেদা জিয়া সমাবেশ করেছিলেন। সমাবেশে অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ আরো বলেন, বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি সবসময় মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে।

তিনি আরও বলেন, আজ যে উচ্ছ্বাস দেখেছি, সেটা একটা নির্বাচনী আমেজের মতো। আমরা জনগণের ভোটাধিকার আদায়ের জন্য আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছি। তবে আমাদের দাবি পূর্ণ হয়নি। যতদিন দাবি পূর্ণ না হবে ততদিন আমরা ঘরে ফিরে যাবো না।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, এই সরকার যেদিন শপথ নিয়েছে, সেদিন বলেছিল, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা সরে যাবে। তবে নির্বাচন নিয়ে টালবাহানা করলে ছাড় দেয়া হবে না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সমাবেশে প্রধান বক্তা হিসেবে বলেন, আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচন দিন। নির্বাচিত হয়ে ক্ষমতায় বসুন। বিএনপি একমাত্র দল যারা জনগণের সাথে আছে।

তিনি আরও বলেন, আজকের এই মাঠে যারা এসেছেন, তাঁদের জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়নি। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই সমস্যা সমাধান হবে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি প্রতিহত করবে। আমাদের সন্তানরা স্কুলে যেতে পারবে।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, আজ অনেকে বলছে, সরকার ৫ বছর থাকতে হবে। কিন্তু ৫ নয়, ৫০ বছর থাকুন, তবে নির্বাচিত হয়ে আসুন। জনগণের মেন্ডেট নিয়ে থাকুন।

বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!