নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা।Nafiz AShraf.Tnntv24

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা।Nafiz AShraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা।Nafiz AShraf.Tnntv24

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১

শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে ৪২ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক আয়োজনে শহীদ পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জেলার প্রতিটি শহীদের ছবি সম্বলিত নামফলকের স্মৃতিস্তম্ভ নির্মাণ, মামলা পরিচালনায় সরকারিভাবে সহায়তা এবং শহীদদের কবর সংরক্ষণের দাবি জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন, তাদের আন্দোলন সফল হয়েছে। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন। তারা যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করাই হবে তাদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শহীদ পরিবারের পাশে থাকবে সরকার এবং জেলা প্রশাসন।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রয়হান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!