নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24

হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24

হাজার হাজর পিঁপড়রা পাচার;

কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক

Tnntv24.অনলাইন ডেক্স:

কেউ কি কখনো শুনেছেন পিঁড়া চোরাচালানের কথ? পিঁপড়ার ব্যবসার কথা? শোনেননি নিশ্চই! তবে এবার জানাগেল আন্তর্জাতিক বাজারে পিঁপড়ার কদর বা চাহিদা নেহায়েতই কম নয়। স্বর্ণ চোরাচালান, মানব পাচার কিংবা মাদক পাচারের মত ঘটনার কথা প্রায়ই শোনা যায়। পাচার করতে গিয়ে বিমানবন্দরে জব্দ হওয়ার মত ঘটনাও অহরহ। কিন্তু এবার জব্দ করা হলো হাজার হাজার পিঁপড়া, আটক করা হয়েছে ৪ চোরাকারবারিকে।

সাম্প্রতিক ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে বড় আকারের পিঁপড়া পাচার হচ্ছে। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হয়। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে আটক করা হয়েছে ৪ চোরাকারবারিকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পিঁপড়াগুলো ইউরোপ ও এশিয়ায় বিদেশি পোষা প্রাণী হিসেবে বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। এই ঘটনায় চোরাকারবারীদের বন্যপ্রাণী পাচারের দায়ে শাস্তি দেওয়া হবে। কর্তৃপক্ষ জীবন্ত রানি পিঁপড়া আটক করেছে। এর মধ্যে রয়েছে অত্যন্ত মূল্যবান ‘মেসর সেফালোটিস’ প্রজাতি, যা ‘জায়ান্ট আফ্রিকান হারভেস্টার’ পিঁপড়া নামেও পরিচিত। পিঁপড়াগুলো মডিফাইড টেস্টটিউব ও সিরিঞ্জে লুকানো ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, টেস্টটিউবগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে পিঁপড়াগুলো দুই মাস পর্যন্ত এর ভেতরে বেঁচে থাকতে পারে এবং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিতে পারে। রয়টার্সের তথ্য বলছে, কর্তৃপক্ষ প্রায় পাঁচ হাজার রানি পিপড়া আটক করেছে। এগুলো দুই হাজারের বেশি পাত্রে রাখা ছিল এবং এর বাজারমূল্য প্রায় ১০ লাখ কেনিয়ান শিলিং বা ৭ হাজার ৮০০ মার্কিন ডলার।

‘মেসর সেফালোটিস’ নামের কেনিয়ার স্থানীয় এই প্রজাতির এই পিঁপড়াটির প্রচুর চাহিদা রয়েছে এবং এটি পাওয়া কঠিন। এই প্রজাতির রানি পিঁপড়াগুলো প্রায় ২০ থেকে ২৪ মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। এদের রং লাল ও বাদামি-কালো মিশ্রিত। এই প্রজাতির একটি জীবন্ত রানি পিঁপড়ার দাম ১৩০ ডলারেরও বেশি হতে পারে।

 

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!