নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

আওয়ামী লীগ শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

আওয়ামী লীগ শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আওয়ামী লীগ শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

আওয়ামী লীগ শিগগিরই রাজনীতিতে

প্রাসঙ্গিক হতে যাচ্ছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন,সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মীরা দীর্ঘ সময় পালিয়ে বেড়ালেও এখন ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করছেন তারা। সেই মিছিল দিনদিনই বড় হচ্ছে। যা আতঙ্কিত করে তুলছে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল ও নেতাদের।

সবশেষ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার পরও রোববার খুলনায় বিশাল মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা নিয়েই এবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সোচ্চার কণ্ঠস্বর রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, খুলনায় আজকে সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যতো যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি ততো বড় হচ্ছে! সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ!

তিনি আরও লিখেছেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আ.লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। আ.লীগ কোন ছোট শক্তি নয়। যদি আ.লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন। তাহলে আ.লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন।

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আ.লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট!

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!