নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে রাউকের অভিযান: ভবন নির্মাণে অনিয়মে অর্থদন্ড,বিদ্যুৎ বিচ্ছিন্ন, কাজ বন্ধ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে রাউকের অভিযান: ভবন নির্মাণে অনিয়মে অর্থদন্ড,বিদ্যুৎ বিচ্ছিন্ন, কাজ বন্ধ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে রাউকের অভিযান: ভবন নির্মাণে অনিয়মে অর্থদন্ড,বিদ্যুৎ বিচ্ছিন্ন, কাজ বন্ধ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে রাউকের অভিযান: ভবন নির্মাণে

অনিয়মে অর্থদন্ড,বিদ্যুৎ বিচ্ছিন্ন, কাজ বন্ধ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নকশাবহির্ভূত নির্মাণকাজের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ জোন। নগরের আলম খান লেন, দেওভোগ ও বেপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণ কাজে অনিয়মের দায়ে নগদ অর্থদন্ড, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও নির্মাণকাজ স্থগিদ করেছে রাজউক।

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের ৮ নম্বর জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি প্রতিনিধিদল।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন জানান, ভবনের সামনে নিয়মিত সাইনবোর্ড না থাকা, অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণ কাজের অসামঞ্জস্য এবং অনুমতি ছাড়া অতিরিক্ত কাঠামো নির্মাণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নকশাবহির্ভূত অংশ অপসারণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, কাজ স্থগিত এবং দুইটি প্রকল্পকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “রাজউকের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণে সাইনবোর্ড থাকা বাধ্যতামূলক। ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদর্শিত নকশা যাচাই করে দেখা গেছে নির্মাণকাজে গুরুতর অসামঞ্জস্যতা রয়েছে।”

এ অভিযানে ষ্টার ভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্স এবং খন্দকার হাউজিং লিমিটেডের ‘খন্দকার সফুরা ভিলা’ প্রকল্পে এক লাখ টাকা করে জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নির্মাণকাজ স্থগিত করা হয়।

এছাড়া, দেওভোগ বেপারী পাড়ায় আব্দুল মতিন বেপারীর বাড়ি নির্মাণ ও কারখানা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রাজউক জানায়, নিয়ম বহির্ভূত যেকোনো নির্মাণকাজের বিরুদ্ধেই অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!