নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

আড়াইহাজারে চার কন্যার মা স্বামীর হাতে খুন।Nafiz Ashraf.Tnntv24

আড়াইহাজারে চার কন্যার মা স্বামীর হাতে খুন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজারে চার কন্যার মা স্বামীর হাতে খুন।Nafiz Ashraf.Tnntv24

আড়াইহাজারে চার কন্যার মা

স্বামীর হাতে খুন

Tnntv24.আড়াইহাজার সংবাদদাতা:

আড়াইহাজারে চার কন্যার মা স্বামীর হাতে খুন হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সুলেখা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে  হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে পারিবারিক কলহের  জেরে স্বামী রব মিয়া ছুরি দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন।

নিহত সুলেখা আক্তার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে। প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয় রব মিয়ার সঙ্গে। এই দম্পতির রয়েছে চার কন্যা সন্তান। একসময় কাপড়ের ব্যবসা করে সংসার চালালেও সম্প্রতি রব মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রব মিয়া ছুরি হাতে ঘরের ভিতর স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। পরে সে স্ত্রীর নিথর দেহের পাশে ছুরি হাতে নির্বিকার বসে থাকে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে রব মিয়াকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, অভিযুক্ত রব মিয়াকে আটক করা হয়েছে। তার মানসিক অবস্থা ও হত্যার বিস্তারিত তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!