নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামী মেহেরাজ ৫ দিনের রিমান্ডে।Nafiz Ashraf.Tnntv24

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামী মেহেরাজ ৫ দিনের রিমান্ডে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামী মেহেরাজ ৫ দিনের রিমান্ডে।Nafiz Ashraf.Tnntv24

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা

মামলার প্রধান আসামী মেহেরাজ ৫ দিনের রিমান্ডে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মেহেরাজ।

রিমান্ড আদেশের পর আদালতে আসামিপক্ষের আইনজীবী বলেন, অন্য আসামিদের বন্ধু হওয়ায় মেহেরাজকে এ মামলায় জড়ানো হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে এ মন্তব্য করেন তিনি। এদিন বিকাল ৩টায় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে মেহেরাজকে হতাশাগ্রস্ত, বিধ্বস্ত ও অনুতপ্ত অবস্থায় দেখা যায়। আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে কোনও কথা বলেননি। আদালতে ওঠা ও নামার সময়ও কাঁদতে দেখা যায় মেহেরাজকে।

আদালতে কান্নায় ভেঙ্গে পড়ে মেহেরাজ

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক মইন উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী এম এ মালেক তালুকদার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, এ ঘটনায় এর আগেও কয়েকজন আসামি গ্রেফতার হয়ে রিমান্ডে আছে। দুজন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে জানিয়েছে, এ ঘটনা কারা সংঘটিত করেছে। মেহেরাজ এ ঘটনার সময় ঘটনাস্থলে ছিল না। ঘটনার ভিডিও ফুটেজেও তাকে দেখা যায়নি। অন্যান্য আসামি তার বন্ধু হওয়ায় তাকে অনুমান-ভিত্তিক এ মামলায় জড়ানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেল গেইটে জিজ্ঞাসাবাদ দিতে পারেন।

পরে বিচারক মেহেরা মাহবুবের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!