নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ধর্মীয়নেতার আল্টিমেটাম:৩মে’র মধ্যে কমিশনের নারী বিষয়ক প্রস্তাব প্রত্যাহার করতে হবে।Nafiz Ashraf.Tnntv24

ধর্মীয়নেতার আল্টিমেটাম:৩মে’র মধ্যে কমিশনের নারী বিষয়ক প্রস্তাব প্রত্যাহার করতে হবে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ধর্মীয়নেতার আল্টিমেটাম:৩মে’র মধ্যে কমিশনের নারী বিষয়ক প্রস্তাব প্রত্যাহার করতে হবে।Nafiz Ashraf.Tnntv24

ধর্মীয় নেতা মামুনুল হকের আল্টিমেটাম:৩মে’র মধ্যে

কমিশনের নারী বিষয়ক প্রস্তাব প্রত্যাহার করতে হবে-মামুনুল হক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

আগামি ৩ মে’র মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব বাতিল করা না হলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেছেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ধর্মীয় নেতা মাওলানা মামুনুল হক।

শুক্রবার ( ২৫ এপ্রিল ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৩ মে’র মধ্যে নারী সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাহার করে এই কমিশনকে বাতিলসহ কমিশনের সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া দাবি জানায় হেফাজতে ইসলাম

ধর্মীয় নেতা  মামুনুল হক বলেন, সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া বিতর্কিত প্রস্তাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি ইসলাম ও কুরআন বিরোধী অবস্থা নেয় তাহলে এই সরকারের সাথে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোন আচরন করবে না হেফাজতে ইসলাম।

হেফাজতে ইসলামের জেলার সভাপতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে গনজমায়েতে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির আহমদ আলী, আব্দুল কাদবর, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবি, সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

গণজমায়েতে বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুর্ণবহালসহ ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যার, নিপিড়ন বন্ধ করার আহবান জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!