নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জের মাসকো স্কুলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত কার্নিভাল অনুষ্ঠিত:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের মাসকো স্কুলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত কার্নিভাল অনুষ্ঠিত:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের মাসকো স্কুলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত কার্নিভাল অনুষ্ঠিত:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের মাসকো স্কুলে বিজ্ঞান, প্রযুক্তি,

প্রকৌশল ও গণিত কার্নিভাল অনুষ্ঠিত

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মাসকো স্কুলের শিক্ষার্থীদের উদ্যেগে দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬এপ্রিল শনিবার সকালে এ কার্নিভালের উদ্বোধন করেন মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। সভায় বক্তব্য রাখেন মাসকো স্কুলের অধ্যক্ষ রুহি ফেরদৌস জামান। কার্নিভালে মাসকোর ৩৮০ জন শিক্ষার্থী নিজেদের প্রতীভাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেছে।
শিক্ষার্থীরা দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় এখানে তুলে ধরে। তারমধ্যে প্রাণী ও উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন ও পদার্থ বিজ্ঞানের ধারণাও তুলে ধরার চেষ্টা করেছে খুদে বিজ্ঞানীরা। এর মধ্যে সবচেয়ে দৃষ্টি নন্দন ও আলোচিত প্রকল্পের মধ্যে ছিল বর্জ্য ব্যবস্থাপনা, ডিএনএ পরীক্ষা প্রকল্প, রোবট, ভিডিও গেমস তৈরি, লাভা ল্যাম্প, স্বাস্থ্যকর খাবারের সঙ্গে দাঁতের যত্ন ও স্বাস্থ্যবিধির কার্যকারিতা। কার্নিভারে ছোট ছোট শিক্ষার্থীদের তাদের তৈরী বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। এ কার্নিভালে তাদের অংশগ্রহণে নিজেরা আনন্দিত ও গর্বিত মনে করেছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে মাসকো স্কুল কাঞ্চন এ অধ্যক্ষ রুহি ফেরদৌস জামান বলেন, ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান মনস্ক করে গড়ে নিজের লাইফ স্কিলগুলো তৈরি করাই আজকের স্টিম কার্নিভালে আমাদের লক্ষ্য। ডিজিটালাইজেশন ও বাহিরের জগত সম্পর্কে জ্ঞান ধারণা দেয়ার জন্যই তাদের এ আয়োজন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!