নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে-সিইসি।Nafiz Ashraf.Tnntv24

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে-সিইসি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে-সিইসি।Nafiz Ashraf.Tnntv24

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের

প্রস্তুতি চলছে-সিইসি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি, সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ১০টায় নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সিইসি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের আর্থ-সামাজিক বাস্তবতা মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এ সময়ে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কী কী করেছি তা জানাতে চাই। আমরা মনে করি, এটি বিশ্বাসযোগ্য করতে হবে। জাতিকে জানাতে চাই। সবাই যাতে এক সাথে মতামত দিতে পারেন, সে জন্য আলাদাভাবে আয়োজন না করে সবাইকে একসঙ্গে ডেকেছি।

ভারতসহ অনেক দেশই এই পদ্ধতি (প্রবাসীদের ভোট) এখনও চালু করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী শুরুটা করতে চাই। এ জন্য বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদের ভোট পদ্ধতি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করি, আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!