নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ডাইং কারখানায় 

গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন 

Tnntv24.স্টাফ রিপোর্টার, রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার আজ ১মে বৃহস্পতিবার সকালে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণে তিনজন কর্মী দগ্ধ হয়েছে। রাতের নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজ শেষে চলে গেলে তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে এ বিস্ফরণের ঘটনা ঘটে। তাতে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং কারখানায় আগুন ধরে যায়। এ সময় কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন সাইফুল ইসলাম(২৮), কবির মিয়া(৩৩) ও হান্নান মিয়া(৩০)।
এ ঘটনায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
 রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!