নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

চালের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে- খাদ্য উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

চালের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে- খাদ্য উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চালের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে- খাদ্য উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

চালের দাম এখন সহনীয়

পর্যায়ে রয়েছে- খাদ্য উপদেষ্টা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। তবে দাম একদম পড়ে যাওয়া উচিত নয়, কারণ এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (৩ মে) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।

শনিবার বেলা ১১টায় তিনি এই পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহ পাবে। এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভালো মজুদ গড়ে তুলতে পারব।

খাদ্য উপদেষ্টা বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, বোরোর সঙ্গে যদি অন্যান্য ফসলের উৎপাদনও ভালো হয়, তাহলে সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

দেশে গমের চাহিদা প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, আমাদের দেশে প্রতিবছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়, যার বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!