নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে  মানববন্ধন, বিক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে  মানববন্ধন, বিক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে  মানববন্ধন, বিক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে

 মানববন্ধন ॥ বিক্ষোভ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ভূমি অফিস-গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
 গতকাল ৫ মে সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল-হোরগাঁও সড়কে একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ এলাকাবাসীরা অংশ নেয়। মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া।
সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউপি সদস্য তপন কুমার ঘোষ, ইউপি সদস্য জামাল মিয়া, মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। পথচারী পারাপার হয়। আশপাশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়কে আসাযাওয়া করে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়। তাছাড়া প্রতি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট ও গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস আসাযাওয়া করছে সাধারণ মানুষ। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণ কাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!