নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

পাকিস্তান সেনাবাহিনী ভারতকে জবাব দিতে পূর্ণ ক্ষমতা পেল। Nafiz Ashraf.Tnntv24

পাকিস্তান সেনাবাহিনী ভারতকে জবাব দিতে পূর্ণ ক্ষমতা পেল। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পাকিস্তান সেনাবাহিনী ভারতকে জবাব দিতে পূর্ণ ক্ষমতা পেল। Nafiz Ashraf.Tnntv24

পাকিস্তান সেনাবাহিনী ভারতকে

জবাব দিতে পূর্ণ ক্ষমতা পেল

Tnntv24.অনলাইন ডেক্স:

ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। একই সঙ্গে মঙ্গলবার রাতে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘অকারণ যুদ্ধ ঘোষণা’ এবং পাকিস্তানের সার্বভৌমত্বের ‘নগ্ন লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

বুধবার দুপুরে ইসলামাবাদে প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির বিবৃতিতে জানানো হয়, ভারত পরিকল্পিতভাবে পাঞ্জাব ও আজাদ জম্মু-কাশ্মীরের নাগরিক বসতিতে, এমনকি মসজিদ ও বাড়িঘরের ওপরও হামলা চালিয়েছে। যাতে বহু নিরীহ নারী, পুরুষ ও শিশুর প্রাণহানি ঘটেছে।

 প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক। 

এতে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

জাতীয় নিরাপত্তা কমিটি সতর্ক করে বলেছে, চলমান আঞ্চলিক উত্তেজনার জন্য সম্পূর্ণ দায়ভার ভারতের ওপর বর্তায়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং সে অনুযায়ী সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটি আরও জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই দেশের আকাশসীমা রক্ষায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে—এ জন্য সেনাবাহিনীর প্রশংসাও করা হয়।

একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে এনএসসি বলেছে, ভারতকে তার আগ্রাসনের জন্য জবাবদিহি করানো উচিত। অন্যদিকে পাকিস্তান বরাবরই শান্তি চায়। তবে তা হতে হবে মর্যাদার সঙ্গে।

সেই সঙ্গে, পাকিস্তানের জনগণ বা ভূখণ্ডে কোনো রকম আঘাত বরদাস্ত করা হবে না বলেও দৃঢ়ভাবে জানানো হয়।

এদিকে, ভারতের ওই হামলায় পাকিস্তানি ভূখণ্ডে অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে কমপক্ষে ১০ জন নিহত এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!