নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি।Nafiz Ashraf.Tnntv24

৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি।Nafiz Ashraf.Tnntv24

৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধির ওপর

সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৭১  টেলিভিশনের রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা চালিয়ে ইট দিয়ে থেতলে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।
বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো এর জের ধরে ফারুক মোল্লা ও তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা, রিজভী মোল্লাসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ইট দিয়ে রিয়াজ হোসেনের মাথা, ঘাড় ও পিঠে আঘাত করলে গুরুতর আহত হয় রিয়াজ।
এসময় রিয়াজ হোসেনের চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ইউ এস বাংলা মেডিক্যাল  হাসপাতালে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!