নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নিমতলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ জন নিহত।Nafiz Ashraf.Tnntv24

নিমতলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ জন নিহত।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নিমতলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ জন নিহত।Nafiz Ashraf.Tnntv24

নিমতলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে

বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ জন নিহত

Tnntv24.অনলাইন ডেক্স:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কের পাশে রেখে চাকা ঠিক করা হচ্ছিল। সে সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চার জনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতরা হলেন– অ্যাম্বুলেন্স চালক মাহবুব (৪০), যাত্রী সামাদ ফকির (৬৫), তার ছেলে বিল্লাল ফকির (৪০) ও মেয়ে আফসানা ( ২০)। অপর একজনের নাম জানা যায়নি।

চার জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা অন্তঃসত্ত্বা। তাকে অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে বিল্লালের গোটা পরিবার ও শশুরবাড়ির লোকজন ছিলেন। দুই পরিবারের শিশুসহ ১০ জন ও অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সের অন্য যাত্রীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আরও চার জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, অ্যাম্বুলেন্সে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের সবাইকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। পরে শুনেছি সেখানে আরও চার জন মারা গেছেন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!