নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

হাসনাত আব্দুল্লাহর নতুন ঘোষণা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার।Nafiz Ashraf.Tnntv24

হাসনাত আব্দুল্লাহর নতুন ঘোষণা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়-হাসনাত আব্দুল্লাহ।Nafiz Ashraf.Tnntv24

হাসনাত আব্দুল্লাহর নতুন ঘোষণা ফ্যাসিবাদবিরোধী

জাতীয় ঐক্য গড়ে তোলার 

Tnntv24.অনলাইন ডেক্স:

“ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য” গঠনের ঘোষণা দিয়েছেন  জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি তার ফেসবুক টাইমলাইনে এক বিবৃতিতে তিনি এই ঘোষণা পোস্ট করেন ।

তার বক্তব্যে উঠে এসেছে, ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশের ছাত্র-জনতা গত দুই দিন ধরে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে।

হাসনাত আব্দুল্লাহ জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রসমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারের পতন ঘটলেও এখনো অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি আহ্বান জানান, দেশের সব ছাত্র-জনতা ও রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও বিভক্ত করার অপচেষ্টা চলছে। তবে এ আন্দোলন কোনো একক দলের নয় বরং দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াস। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে সকল কর্মসূচি “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য” ব্যানারে পরিচালিত হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থানপন্থী সব মত ও দল এই আন্দোলন চালিয়ে যাবে। তিনি ছাত্র-জনতাকে আহ্বান জানান, “জুলাইয়ের চেতনায়” ঐক্যবদ্ধ থাকার জন্য এবং এই সংগ্রামে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!