নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে গাড়ি চালকদের অসুস্থ্য  প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে গাড়ি চালকদের অসুস্থ্য  প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে গাড়ি চালকদের অসুস্থ্য  প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে গাড়ি চালকদের অসুস্থ্য 

প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস সড়কসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরিণ সড়কে ট্রাকসহ যানবাহনের চালকদের অসুস্থ্য প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে। ক্রমশ: সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। ঘটছে প্রাণহানী। আহতরা পঙ্গুত্ব নিয়ে জীবন-যাপন করছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা, শারীরিক-মানসিক অসুস্থ্যতা, বেতন ও কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতিতে যানবাহন চলাচল, তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জণসাধারনের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং গণপরিবহন খাদে চাঁদাবাজি দুর্ঘটনা ও যানজটের প্রদান কারন।  সড়কে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার না থাকায়ও দুর্ঘটনা ঘটছে। রাস্তায় চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতায়ও ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা।
সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচলেও যানজট সৃষ্টি হচ্ছে। সড়ক দুর্ঘটনা ও বায়ু দূষণ দুই ক্ষেত্রেই ফিটনেসবিহীন গাড়ি দায়ী। ঈদ আসলেই ভাঙ্গাচুড়া, ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় ও পুরনো পরিবহনের মেরামত কাজ চলে। পরিবহনে রং দিয়ে নতুন করে সাজানো হয়। এসব দিয়েই চলছে পরিবহন খাত। চলাচলে অনুপযোগী পরিবহন দুর্ঘটনার ঝুঁকি যেমন বেড়ে যায়, আবার সড়কের মাঝে বিকল হয়ে পড়ায় অসহনীয় যানজটের দুর্বিসহ ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
গাউছিয়া  পরিবহনের হেলপাল জাহাঙ্গীর  আলম বলেন, যাত্রীরা এখন সৌখিন। রং না করলে বাসে কেউ উঠতে চায় না। তাই রং দিয়ে গাড়ি ঝঁকঝকে করা হয়।
নরসিংদীগামী বাসের যাত্রী সাইদুর রহমান বলেন, সাময়িক মুনাফার লোভে ফিটনেসবিহীন যানবাহন মেরামত আর রং লাগিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ বিষয়ে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ভুলতা গাউছিয়া এলাকার এনজিও কর্মী জয়নাল আবেদীন বলেন, চালকদের সচেতন করে তুলতে হবে। ট্রাফিক আইন মানার প্রবণতা সৃষ্টি করতে হবে। দুর্ঘটনা বন্ধে রাস্তায় অসম ও অসুস্থ্য প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তবেই দুর্ঘটনা ও প্রাণহানী কমে আসবে।
মুড়াপাড়া বানিয়াদী এলাকার কামাল হোসেন বলেন, পঙ্গুত্ব নিয়ে কে বাঁচতে চায়। তবুও আজ ভয় হয় রাস্তায় চলতে। সড়কে গাড়ি চালকদের অসুস্থ প্রতিযোগিতায় ঘটছে দুর্ঘটনা। তাতে বেড়েই চলছে প্রাণহানী।  এদিকে কাঞ্চন রুপসী সড়কে কাভার্ডভ্যান চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গত ৭ দিনের ব্যবধানে সড়কের পাশে পল্লী বিদ্যুতের ১০/১২টি খুঁটি ভেঙে গিয়ে ৭/৮ঘন্টা বিদ্যুত বিহীন অবস্থায় থাকতে হচ্ছে। ফলে পোল্ট্রি খামারে মুরগী মারা যাচ্ছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান আছে। অভিযুক্ত গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!